ঘিওরে বঙ্গবন্ধুর ম্যুরালের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন ও ভিক্ষুকদের পুনর্বাসনে অর্থ প্রদান ও হাসপাতাল রোগী কল্যাণ সমিতির উদ্যোগে রোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বুধবার উপজেলা অডিটরিয়ামে ইউএনও আইরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট বোর্ডের পরিচালক এ এম নাঈমুর রহমান দুর্জয়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদ সদস্য আবদুুল খালেক, ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলীম মিন্টু, সমাজসেবা অফিসার আবদুল মান্নান প্রমুখ। এ সময় ১১ জন ভিক্ষুক ও ১০ জন রোগীর মধ্যে ১ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
