জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২১:৫১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফল গতকাল প্রকাশ হয়েছে। ফলাফল জানতে বিকাল ৭টা থেকে এসএমএসের মাধ্যমে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU লিখে একটি স্পেস দিয়ে H3 লিখতে হবে। এর পর আরো একটি স্পেস দিয়ে রোল নম্বর লিখতে হবে। পরে ১৬২২২ নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/results থেকেও জানা যাবে ফলাফল। বিএসসি অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের যেসব শিক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা কোভিড-১৯-এর কারণে গ্রহণ করা সম্ভব হয়নি তাদের ফলাফল স্থগিত করা হয়েছে। ব্যাবহারিক পরীক্ষা শিগিগরই গ্রহণের পর এসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হবে বলে।