লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে বানর

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পোড়াহাট এলাকায় গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে একটি বানর। বৃহস্পতিবার সকালে বানর দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে সৈয়দপুর উপজেলা বন বিভাগের ফরেস্টার মো. শহীদুল ইসলাম এবং পাখি ও পরিবেশ নিয়ে কাজ করা সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন ঘটনাস্থলে যান। বোতলাগাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, বানরটি রক্ষার্থে চার জন গ্রামপুলিশকে মোতায়েন করা হয়েছে। বানরটি যেন কোনো ধরনের আক্রমণের শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখবে তারা। সেতুবন্ধনের সভাপতি আলমগীর হোসেন জানান, খাদ্যসংকটের কারণে বানরটি লোকালয়ে আসতে পারে।