জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে আমনের খেত

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২১:৫৯

উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের মাসনীগাছা-রামপুর ও বড়পাড়া গ্রামের মধ্যবর্তীস্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে প্রায় ১০ হেক্টর আবাদি জমির রোপা আমন ধান নষ্ট হচ্ছে। আব্দুল ওহাব মেম্বার, আমির হোসেনসহ একাধিক ক্ষতিগ্রস্ত কৃষক জানান, জলাবদ্ধতার কারণে ১৫-১৬ ভাগ ফসলও রক্ষা করা যাবে না। তাড়াতাড়ি পানি সরে না গেলে আসছে ইরি মৌসুমেও ধান চাষ করা যাবে না। এ বিষয়ে ব্যবস্থা নিতে কৃষকরা কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভর কাছে লিখিত আবেদন জানিয়েছেন। আবেদন পাওয়ার সত্যতা স্বীকার করে তিনি বলেন, সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।