বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন-সমাবেশ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২২:০০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ভেড়ামারা প্রেসক্লাবের আয়োজনে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। বৃহস্পতিবার সকালে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েলের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ প্রমুখ।

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনিক ভবনের সম্মুখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেছে দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার আব্দুল লতিফ মিয়া, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন মাস্টার প্রমুখ।