তজুমদ্দিনে জাটকা জব্দ

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২২:০০

১ নভেম্বর থেকে ৩০ জুন দীর্ঘ আট মাস জাটকা রক্ষা কার্যক্রম বাস্তবায়নের নিমিত্তে ভোলার তজুমদ্দিন উপজেলা সদরে মাছ বাজারে মত্স্য প্রশাসন অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫০ কেজি জাটকা জব্দ করে। অভিযানের সময় উপস্থিত ছিলেন—জেলা মত্স্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম, উপজেলা মত্স্য কর্মকর্তা মু মাহফুজুর রহমান, মত্স্য অফিসের ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন সুমন প্রমুখ।