সবকিছু স্বাভাবিক চললেও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা দুরভিসন্ধিমূলক :রিজভী

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২২:০২

বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সবকিছু চললেও করোনা ভাইরাসের অজুহাতে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। গতকাল নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, দেশের লাখ-কোটি শিক্ষার্থীর ভবিষ্যত্ নিয়ে সরকারের কোনো ভিশন নেই বলেই লাখ লাখ শিক্ষার্থী অন্ধকারের অতল গহব্বরে তলিয়ে যাচ্ছে। অথচ অফিস, আদালত, শিল্প, ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন সবকিছুই খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়া হয়নি শিক্ষাপ্রতিষ্ঠান। এটা নিঃসন্দেহে দুরভিসন্ধিমূলক। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।