আব্দুল মান্নান শিকদার
মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান ও বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান শিকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ শুক্রবার বাদজোহর তার নিজ বাড়িতে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার বড় মেয়ে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক পারভীন আখতার সবার কাছে তার বাবার জন্য দোয়া চেয়েছেন।
