উত্তরা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল হাসান সম্প্রতি নেত্রকোনা জেলার দুর্গাপুরে ব্যাংকের দুর্গাপুর উপশাখার উদ্বোধন করেন। নির্বাহী মহাব্যবস্থাপক মো. রিয়াজ হাসান এবং উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান (ময়মনসিংহ অঞ্চল) মধু সূদন সরদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
০০০
সম্প্রতি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে যমুনা ব্যাংক লিমিটেডের বালিগাঁও শাখার নতুন ঠিকানা বালিগাঁও গার্ডেন সিটি বালিগাঁও বাজারে স্থানান্তরিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ
০০০
সম্প্রতি কুমিল্লাতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের প্লানেট এস আর উপশাখার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপশাখার উদ্বোধন করেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউসিবির এসইভিপি ও স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের প্রধান শাহ আলম ভুঁইয়া এবং ইউসিবির এসইভিপি ও কোম্পানি সেক্রেটারি এটিএম তাহমিদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ
