জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে বঙ্গবন্ধু বিজয় দিবস জিমন্যাসটিকস গতকাল শেষ হয়েছে। ৩৯টি দল অংশগ্রহণ করে। নারীদের ব্যালেন্স বিমে আনসারের সাথী আক্তার মিশু স্বর্ণ পদক জয় করেন। এই ইভেন্টে বিকেএসপির মিফতাহুল জান্নাত ইয়ামা রূপা এবং শাহ মখদুম শাহ পরান স্পোর্টস একাডেমির নুর আক্তার বানু ব্রোঞ্জ পদক জয় করেন। করোনার কারণে জিমন্যাসটিক ফেডারেশন দিনব্যাপী আয়োজন করেছিল গতকাল। ছবিতে স্বর্ণ জয়ী মিশুকে দেখা যাচ্ছে —সংগৃহীত
