এখনই কোচিং ছাড়ছেন না মরিনহো

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:০২

বাজে পারফরম্যান্সের খেসারত দিয়ে গেল মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব হারিয়েছিলেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। এরপর থেকে সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদ এবং ইন্টার মিলানে ফেরার গুঞ্জন যেমন উঠেছে, চাউর হয়েছে তার অবসরের ভাবনার কথাও। তবে সে সম্ভাবনা উড়িয়ে দিয়ে মরিনহো জানান সে বয়সে এখনো পৌঁছাননি তিনি। মরিনহোর ভাষায়, ‘আমি কোচিং করাতে চাই, এখনো বেশ তরুণই আছি। আমি অনেকদিন ধরেই ফুটবলে আছি। কিছুদিনের মধ্যে ৫৬ বছরে পা দেবো আমি, যে সময়টা অবসরের জন্য বেশ তাড়াতাড়িই হয়ে যায়। আমি যেখানে মানানসই সেখানেই থাকতে যাচ্ছি; শীর্ষ সারির ফুটবলেই আমাকে মানায় এবং এখানেই থাকছি আমি।’