ফুটবল খেলোয়াড় দলবদলের শেষ দিন ছিল ১৫ ডিসেম্বর। আর ব্রাদার্স ইউনিয়ন গতকাল সন্ধ্যায় নাম পাঠিয়েছে বাফুফেতে। এটা নিয়ে ব্রাদার্স নিজেরাই ঝামেলায় পড়তে যাচ্ছে। কারণ কম্পিটিশন ডিপার্টমেন্ট ব্রাদার্সের খেলোয়াড়দের নামের তালিকা গ্রহণ না করে বিষয়টি প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে পাঠিয়ে দিয়েছে। সেখানে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি চূড়ান্ত। অন্যান্য দল নিয়ম মেনে সাংগঠনিক দুর্বলতায় ব্রাদার্সের এই হাল। ফুটবল সংশ্লিষ্ট এক জন বললেন, ‘নেতৃত্বে দুর্বলতা থাকলে সংকট তৈরি হয়।
