ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু বিজয় দিবস ভলিবলের পুরুষ বিভাগে নৌবাহিনী ও নারী বিভাগে আনসার ভিডিপি চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ ফাইনালে তুমুল লড়াই হয়েছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে নৌবাহিনী ২২-২৫, ২৩-২৫, ২৫-১৫, ২৫-১৬, ১৫-৭ পয়েন্টে ৩-২ সেটে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডকে হারায়। নারী ফাইনালেও ভলিবল কোর্টে ছিল তুমুল উত্তেজনা। নারী ফাইনালে আনসার ২৫-২৩, ২৫-২০, ২৩-২৫, ২৩-২৫, ১৫-১২ পয়েন্টে ৩-২ সেটে পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পুরুষ বিভাগে সেনাবাহিনী ৩-১ সেটে তিতাস ক্লাবকে হারায়। সেরা অ্যাটাকার বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের হরশিত্ বিশ্বাস, সেরা লিবারো তিতাস ক্লাবের শাওন, সেরা সেটার নৌবাহিনীর আল আমিন। নারী বিভাগে আনসারের বিথী প্রধান সেরা অ্যাটাকার, একই দলের সোহেলী সেরা লিবারু এবং পুলিশের রেবেকা সেরা সেটার হয়েছেন। তথ্যসচিব খাজা মিয়া পুরস্কার বিতরণ করেন।
