চ্যাম্পিয়ন বকশিকান্দা

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২২:১১

কুমিল্লার মেঘনায় গাজী ফাউন্ডেশন আয়োজিত মুক্তিযোদ্ধা কাপ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে বকশিকান্দা ইউনিয়ন। হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার রাতে অনুষ্ঠিত ফাইনালে ভাওরখোলা ইউনিয়নের দলটি তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৩৭-৩৬ পয়েন্টে চালিভাঙ্গা ইউনিয়নের আরব আলী ফরাজীকান্দা কাবাডি দলকে হারায়। উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা আলহাজ মো. মেজবাহ্ উদ্দিন বায়েজী। পুরস্কার তুলে দেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গাজী মো. সিরাজুল হক। উপস্থিত ছিলেন সহযোগী আয়োজক মেঘনার মুক্তমঞ্চের অ্যাডমিন আকতারুজ্জামান সৌরভ প্রমুখ।