পাকিস্তান ক্রিকেটে ফের বোমা ফাটালেন মোহাম্মদ আমির। টেস্টের পর এবার সাদা বলেও পাকিস্তানের জার্সি গায়ে জড়াতে চান না ২৮ বছর বয়সি পেসার। গতকাল হুট করেই এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন তিনি। তার অভিযোগ, তাকে নানারকম মানসিক অত্যাচার করেছে বোর্ড ম্যানেজমেন্ট। সেসব সহ্য করে ক্রিকেটে মনোসংযোগ করা সম্ভব না তার পক্ষে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি) নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না আমিরকে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিসিবি লেখে, ‘বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট খেলার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষাই আমিরের ভেতর নেই। তাই ভবিষ্যতে আর তাকে দলে বিবেচনা করা হবে না।’ গত আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর দল থেকে বাদ পড়েন আমির। পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেন এই বাঁহাতি পেসার।
