পেছাল অস্ট্রেলিয়ান ওপেন

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২২:১২

গুঞ্জন ছিল পেছাতে পারে অস্ট্রেলিয়ান ওপেন। অবশেষে সত্যিই হলো। নতুন সূচি অনুযায়ী আগামী ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টেনিস মৌসুমের প্রথম গ্রান্ডস্ল্যাম। করোনা ভাইরাসের কারণে টুর্নামেন্টটি তিন সপ্তাহ পেছানোর সিদ্ধান্ত নিয়েছে এটিপি। যার ফলে, এই টুর্নামেন্ট দীর্ঘদিন পর র্যাকেট হাতে দেখা যেত কিংবদন্তি রজার ফেদেরারকে।  হাঁটুর ইনজুরি থেকে সেরে ওঠে এই অস্ট্রেলিয়ান ওপেন দিয়ে ফেরার পরিকল্পনা করছিলেন। কিন্তু পুরোপুরি ফিট না হওয়ায়, খেলা নিয়ে কিছুদিন আগে শঙ্কা প্রকাশ করেছিলেন  ২০টি গ্রান্ডস্ল্যাম জয়ী তারকা। তখন অবশ্য বলেছিলেন সূচি পেছালে ভালোই হবে তার জন্য। এটিপি যেন ফেদেরারের কথাটাই মেনে নিল!