বৈষম্যমূলক শুল্ক প্রত্যাহার দাবি বিড়ি শ্রমিকদের

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০০:১২

চলতি বাজেটে বিড়ির ওপর আরোপিত বৈষম্যমূলক শুল্ককর প্রত্যাহার, সপ্তাহে ছয় দিন কাজের নিশ্চয়তা,  বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণার দাবিতে পাবনায় মানববন্ধন করেছে শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার পাবনা ডাকবাংলো মোড়ে এ মানববন্ধন করেন তারা। জেলা বিড়ি মজদুর ইউনিয়নের আয়োজনে মানববন্ধনে পাঁচ শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এম কে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক ও পাবনা জেলা বিড়ি মজদুর ইউনিয়নের সভাপতি হেরিক হোসেন, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামীম ইসলাম প্রমুখ। মানববন্ধন শেষে একই দাবিতে পাবনা বিভাগীয় কর কমিশনার কার্যালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন বিড়ি শ্রমিক নেতারা।