সুইসের তিনদিনব্যাপী 'রোড শো' অনুষ্ঠিত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৫:৪৪

অনুষ্ঠিত হয়ে গেল প্রযুক্তি ভিত্তিক রাইড শেয়ারিং অ্যাপ ‍সুইসে তিনদিনব্যাপী রোড শো। বিজয় দিবসকে কেন্দ্র করে গত ১৪, ১৫ ও ১৬ ডিসেম্বর সুইসের উদ্যোগে এই রোড শো অনুষ্ঠিত হয়।

সুইস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আমিরা মোহাম্মাদ আলী বলেন, তিনদিনে আমরা নগরবাসীর কাছে আমাদের নানা তথ্য দিতে চেষ্টা করেছি। আমরা তিনদিনে ঢাকাবাসীকে জানাতে চেয়েছি অ্যাপ ব্যবহার করে আপনারা ঢাকা থেকে দেশের যেকোনো প্রান্তে যেতে পারেন যখন তখন সুইস-এর মাধ্যমে।

সুইসের প্রধান নির্বাহী আতিক হায়দার প্রীতম বলেন, আমরা এই ডিজিটাল বাংলাদেশ সম্ভাবনায় অবদান রাখতে আগ্রহী এবং নাগরিক ও পর্যটকরা আমাদের স্বাগত জানাবে বলে আমরা আশাবাদী।

এই উদ্বোধনের মাধ্যমে, নাগরিক ও পর্যটক উভয়েরই একটি নির্ভরযোগ্য এবং অর্থনৈতিক ভ্রমণের সমাধান হবে বলে আশা করছেন নগরবাসী। রাইডাররা এখন সুইচ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ট্রিপ পরিসেবা বুক করতে পারবেন। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সুইচ-এর সঙ্গে বাংলাদেশের সকল জায়গায় রাইড শেয়ারিং সার্ভিস ব্যবহার করা যাচ্ছে।

ইত্তেফাক/জেডএইচডি