করোনায় আক্রান্ত জো বাইডেনের সহযোগী

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ১৩:১৫

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা কংগ্রেসের সদস্য সিড্রিক রিচমন্ড করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রিচমন্ডের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এই তথ্য নিশ্চিত করেছে বাইডেনের ট্রানজিশন টিম। 
 
জানা গেছে, গত মঙ্গলবারও জো বাইডেনের সঙ্গে জর্জিয়া সফর করেছেন রিচমন্ড। এ বিষয়ে বাইডেনের ট্রানজিশন টিমের মুখপাত্র কেট বিডিংফিল্ড বলেন, উন্মুক্ত স্থানে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ছিলেন রিচমন্ড ও তিনি মাস্ক পরা ছিলেন।

এদিকে কেট বিডংফিল্ড আরো জানিয়েছেন যে  বৃহস্পতিবার জো বাইডেনেরও করোনা পরীক্ষা করা হয়েছিলো। তবে তার করোনার ফল নেগেটিভ এসেছে।

ইত্তেফাক/এআর