বিবিসি
ভারতে আগামী জানুয়ারি থেকে জনগণকে কোভিড-১৯-এর টিকা দেওয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ঐ স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, একাধিক কোম্পানি ভারতে তাদের টিকার জরুরি অনুমোদনের আবেদন করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো তাদের কেউ ‘ড্রাগ রেগুলেটরের’ অনুমোদন পেয়ে যাবে।
দুইটি কোম্পানি এরই মধ্যে ভারতে তাদের কোভিড টিকার অনুমোদন পেতে আবেদন করেছে। আরো ছয়টি কোম্পানির টিকা ‘ক্লিনিক্যাল ট্রায়ালের’ ?নানা ধাপে রয়েছে। দেশটি আগামী আগস্টের মধ্যে ৩০ কোটি মানুষকে টিকার আওতায় আনতে চায়। ভারতে এখন পর্যন্ত প্রায় ১ কোটি মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ। আগামী জানুয়ারি থেকে আগস্টের মধ্যে ৩০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। দেশটির প্রায় ১ কোটি স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাসদস্য, পৌরকর্মী ছাড়াও মহামারির বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখসারিতে থাকা পেশাজীবীরা আগে টিকা পাবেন।
