শরণার্থীবিষয়ক জাতিসংঘ হাইকমিশনার (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার জানিয়েছেন, লিবীয় উপকূল থেকে ১২৬ অবৈধ অভিবাসীকে উদ্ধার করে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে।
ইউএনএইচসিআর টুইটার বার্তায় জানায়, ১২৬ জনের মধ্যে আট নারী ও ২৮ শিশু রয়েছে। সমুদ্র উপকূল থেকে তাদের নৌযান উদ্ধার বা আটক করে আজ সকালে তাদের সবাইকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। জাতিসংঘের ঐ সংস্থা জানায়, ইউএনএইচসিআরের অংশীদার আইআরসি (ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি) ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং তারা এসব অভিবাসনপ্রত্যাশীদের খাবার পানি, কম্বল ও প্রাথমিক চিকিত্সা দিয়েছে। পরে তাদের সবাইকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়। ২০১১ সালে লিবিয়ার সাবেক একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে নানা ধরনের বিশৃঙ্খলা লেগেই রয়েছে। আর তখন থেকেই উত্তর আফ্রিকার এ দেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যেতে চাওয়া অবৈধ অভিবাসীদের কাছে ‘ট্রানজিট রুটে’ পরিণত হয়েছে। —সিনহুয়া
