কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় ট্রাকে করে পাচারকালে ২৭ হাজার ৪০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে র্যাব। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে নোয়াখালীর মেহেরাজ হোসেন (২৪), কক্সবাজারের মহিউদ্দিন (১৯) ও চট্টগ্রামের আমির হোসেন (২৬)। বিকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব। র্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, বিকালে তাদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা হয়েছে।
