মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় এক জনের লাশ উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০০:১৯

নিখোঁজ রয়েছে সাত জন

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপকূলীয় মেঘনায় ট্রলার ডুবির চার দিন পর শুক্রবার বিকালে এক জনের লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড। উদ্ধারকৃত লাশটি হাতিয়ার চানন্দী ইউনিয়নের আব্দুল কাদেরের ছেলে হাসান উদ্দিনের (৭) বলে কোস্ট গার্ডের হাতিয়া স্টেশন কমান্ডার লে. তাহসিন রহমান নিশ্চিত করেছেন। তিনি জানান, এখনো সাত জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে ছয় জন শিশু ও এক জন নারী রয়েছে। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন জানান, কোস্ট গার্ডের ডুবুরি দল ও নৌ-পুলিশ সদস্যরা চতুর্থ দিনের মতো তাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন।