ছেলের সঙ্গে জুটি বাঁধবেন টাইগার উডস

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০০:১৫

স্পোর্টস ডেস্ক

বয়স ১১ হলেও শট দেখে মনে হবে একজন পাকা গলফ খেলোয়াড়। হবে নাই বা কেন, তার বাবা যে কিংবদন্তি গলফার টাইগার উডস। ছেলে চার্লি উডসের দুর্দান্ত একটি শট দেখে তাই মুগ্ধ নয়নে তাকিয়ে রয়েছেন তিনি, সঙ্গে গর্বিতও বোধ করেন। একবার ভাবুন বাবা-ছেলে জুটিকে খেলতে দেখলে কেমন লাগবে। আজ থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শুরু হচ্ছে  পিএনসি চ্যাম্পিয়নশিপ। যেখানে জুটি বেঁধে খেলে থাকেন বাবা-ছেলে। এই টুর্নামেন্টেও ছেলে চার্লির সঙ্গে অংশ নিবেন টাইগারও। তার আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নেন তারা। ক্যামেরাবন্দি সেই মুহূর্তগুলো রীতিমতো টক অব দ্য টাউন।