বরগুনা (উত্তর) প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষ্যে বরগুনায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), বরগুনা জেলা শাখা আয়োজিত এমপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি)।
শুক্রবার ফাইনালে আইইউবি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান করে। জবাবে বরগুনা বয়েজ ১৮.৩ ওভারে ৯ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। এক সময়ের জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বরগুনা বয়েজের হয়ে ৬৬ বলে ৮৭ রান করে ম্যান অব দ্যা ম্যাচ হন। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন বয়েজ অধিনায়ক মইনুল ইসলাম।
