কাবাডিতে নৌবাহিনী চ্যাম্পিয়ন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০০:১৫

স্পোর্টস রিপোর্টার

গতকাল কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু বিজয় দিবস কাবাডির ফাইনালে নৌবাহিনী ৩৮-২৫ পয়েন্টে বিমান বাহিনীকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়। দুই দিনের এই টুর্নামেন্টে দুই গ্রুপে ছয়টি দল লড়াই করে।  অন্য দলগুলো হচ্ছে বাংলাদেশ জেল, পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী।