মো. কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি বৃহস্পতিবার বিকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় হোমনা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ৯ নম্বর ওয়ার্ডকে ৫-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ।
