ফুটবলের নতুন নক্ষত্র লেভানডভস্কি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ২২:৩২

ফুটবল দুনিয়া মেতে থাকে মেসি, নেইমার, রোনালদোকে নিয়ে। বাংলাদেশের ফুটবলেও এই তিন তারকার কদর আকাশছোঁয়া। তবে ফুটবলের অন্ধভক্তদের বিশ্বাস ছিল, এবার ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় ঠাঁই পাবেন রবার্ট লেভানডভস্কি।  তারপরও কে হবেন বিশ্বসেরা ফুটবল তারকা—তা নিয়ে বাড়তি আলোচনা মুখে মুখে শোনা যায়। সবকিছু ছাপিয়ে ফিফার বর্সসেরা ফুটবলার হয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার সেই রবার্ট লেভানডভস্কি।  ফুটবল আকাশের নতুন নক্ষত্র রবার্ট লেভানডভস্কি ৫২, রোনালদো ৩৮ এবং মেসি ৩৫ ভোট পেয়েছেন। বাংলাদেশের ইংলিশ ফুটবল কোচ জেমি রোনালদোকে এবং অধিনায়ক জামাল ভুইয়া ভোট দিয়েছেন লেভানডভস্কিকে। 

৩২ বছর বয়সি পোলিশ তারকা লেভানডভস্কি ইউরোপিয়ান ফুটবলে কী না করেছেন! সাফল্য তুলে আনতে পরিশ্রমের শেষ বিন্দু দিয়ে লড়াই করে ফুটবল দুনিয়াকে দেখিয়েছেন কী করে অন্যদের হটিয়ে তারকার মঞ্চে নিজের স্থান দখল করতে হয়। দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডের আরো খবর খেলার পাতায়।