কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আজ শনিবার সংবাদ সম্মেলন ডেকেছেন। বেলা ১১টায় রাজধানীর বনানীর বাসায় এই সম্মেলন হবে। সেখানে বিএনপির শোকজের বিষয়ে বিস্তারিত কথা বলবেন তিনি। বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেছেন হাফিজ উদ্দিন আহমেদ।
প্রসঙ্গত, সোমবার বিএনপির দুই ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও সাংবাদিক শওকত মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় বিএনপি। তাদের দুই জনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আনা হয়। তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে শওকত মাহমুদকে ৭২ ঘণ্টার মধ্যে এবং হাফিজ উদ্দিন আহমেদকে পাঁচ দিনের মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত জবাব দিতে বলা হয়। এর মধ্যে বুধবার শওকত মাহমুদ দুঃখ প্রকাশ করে চিঠির জবাব দেন।
