আড়াইহাজারে নববধূর আত্মহত্যা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ০০:২৬

আড়াইহাজারে হাজেরা আক্তার নামে এক নববধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার গোপালদী পৌর সভার দাইরাদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হাজেরা কল্যান্দী গ্রামের রমযান মিয়ার স্ত্রী এবং বিশনন্দী ইউনিয়নের শরিফপুর গ্রামের হক সাবের মেয়ে।

আড়াইহাজার এস আই সজিব জানান, মাত্র তিন মাস আগে হাজেরার বিয়ে হয়। মাঝেমধ্যে তিনি মোবাইল ফোনে অন্য লোকের সঙ্গে কথা বলতেন। ঘটনার দিন এই ব্যাপারে স্বামী বকাঝকা করলে সকলের অজান্তে ঘরের দরজা দিয়ে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। রমযানের বাড়ি কল্যান্দী হলেও তিনি দাইরাদীতে ভাড়া থাকতেন।