ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের কাছে কর জোড়ে অনুরোধ করেছেন আলোচনায় বসার জন্য। তিনি কৃষকদের আশ্বস্ত করে বলেন, এই আইন রাতারাতি প্রণয়ন করা হয়নি। গতকাল মধ্যপ্রদেশের ২৩ হাজার কৃষকের কাছে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, বিগত ২২ বছর ধরে প্রতিটি সরকার, প্রতিটি রাজ্য এগুলোর পক্ষে কথা বলেছে। কৃষক সংগঠন, কৃষি বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, প্রগতিশীল কৃষক, সবাই সংস্কারের কথা বলে আসছেন। যে দলগুলো এখন আইনের বিরোধিতা করছেন তারাও এক সময় ইশতেহারে এই আইনের অঙ্গীকার করেছে। তিনি বলেন, আমরা কোনো কৃতিত্ব চাই না। আমরা শুধু চাই, কৃষকদের জীবনযাত্রার উন্নতি হোক। কৃষকদের ভুল বোঝানো বন্ধ হোক। গতকাল ২৩ দিনের মতো রাজধানী দিল্লির কাছে কৃষকদের আন্দোলন চলছিল। —ওয়ান ইন্ডিয়া
