জয়পুরহাটে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১১, আহত ৫ 

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ১০:২৩

জয়পুরহাট সদরের পুরানপৈল রেলগেটে বাস ও ট্রেনের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন আরো ৫ জন।  আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। পাঁচবিবি থেকে ছেড়ে আসা বাসটি জয়পুরহাটে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে উঠে পড়ে। এতে ট্রেনটি ওই বাসকে ধাক্কা দেয়।

তিনি আরো বলেন, ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। আহত হন ৫। তাৎক্ষণিক হতাহতের পরিচয় পাওয়া যায়নি। 

ইত্তেফাক/এসআর/কেকে