ভারতে করোনা রোগী শনাক্তের সংখ্যা এক কোটি ছাড়িয়েছে। বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই অঙ্ক পার করলো ভারত । এর আগে শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই এক কোটির বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
ভারতের সরকারি তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ভারতে ২৫ হাজার ১৫২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৪ হাজার ৫৯৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।ভারতে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ৪৫ হাজার ১৭১ জন।
গত ৩০ জানুয়ারি ভারতের কেরালায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। দেশটিতে এ পর্যন্ত ৯৫ লাখ ৫ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
ইত্তেফাক/এআর
