মৃত্যুবার্ষিকী

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:৩২

এম.এ মতিন

বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি ও পার্লামেন্টারীয়ান আলহাজ্ব এম.এ মতিনের আজ ২৪তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে মরহুম এর ফতুল্লাস্থ মাজার সংলগ্ন মসজিদে বাদ মাগরিব কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের ধানমন্ডি বাসভবন সংলগ্ন কলাবাগান মসজিদে বাদ মাগরিব কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আবদুল আউয়াল খন্দকার

আজ ১৯ জানুয়ারি কর্মসংস্থান ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং সাবেক এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড: আবদুল আওয়াল খন্দকারের ২০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আবদুল আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে বিকাল ৩টায় স্থানীয় হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে স্মৃতিচারণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে যোগদান এবং আবদুল আউয়াল খন্দকারের শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছে আবদুল আউয়াল ফাউন্ডেশন।