এই সময়ের ছড়া

শত্রু নয় বন্ধু

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২০:৩০

 

শত্রু ছাড়া সংশোধনের

নেই দ্বিতীয় রাস্তা

তার ওপরে পুরোপুরি

রাখতে পারি আস্থা। 

 

যদি তাকে শত্রু ভাবি

আমি বোকার হদ্দ

সে যে আসল বন্ধু আমার

প্রমাণিত অদ্য।

 

শত্রু শুধু গলদ খোঁজে

হয়ে গলদঘর্ম

শুধরে নেয়া তখন আমার

একটি মাত্র কর্ম।

 

এই উপকার করল যে জন

ধরিয়ে দিয়ে ভুলটা

বন্ধু তো নয়, বরং তাকে

শত্রু ভাবি উলটা।