আপনার রাশিফল

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২০:৩১

মুহম্মদ আনিসুল হক

২০ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৫ পৌষ ১৪২৭ বঙ্গাব্দ এবং ৪ জমাদিউল আওয়াল ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ ধনু রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ২০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা :২। আপনার ওপর প্রভাবকারী গ্রহ :চন্দ্র ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা :২ ও ৩। শুভ বার :সোম ও বৃহস্পতি। শুভ রত্ন :মুক্তা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।             

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

সামাজিক যোগাযোগে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। আজ কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। পেটের পীড়ায় ভুগতে পারেন। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

বিদ্যার্থীদের জন্য দিনটি অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কারো সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রয়োজনে ছোট ভাইবোনদের সহযোগিতা পেতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বাড়িতে অতিথি আসতে পারে। অতিথি আপ্যায়নে ব্যয় বাড়তে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। আর্থিক দিক ভালো যাবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। অসুস্থ হতে পারেন। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বাড়তে পারে।