রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:৩২

আজিজুল হক

আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বেলজিয়াম প্রবাসী আজিজুল হক দাড়িয়া (৮০) গত সোমবার সন্ধ্যায় বেলজিয়ামের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নাল্লািহি... .রাজেউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে যান। বেলজিয়াম বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ফিরোজ আহম্মেদ বাবুল তার মরদেহ নিয়ে দেশে ফেরেন। গতকাল শুক্রবার সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে।