টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২১:২৬

কক্সবাজারের টেকনাফে বিজিবি জওয়ানেরা সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা জব্দ করেছে। ইয়াবাগুলো নৌকায় করে মিয়ানমার হতে আনা হচ্ছিল। এসময় নৌকাটি জব্দ করা গেলেও পালিয়ে যান ইয়াবা পরিবহন করা দুই ব্যক্তি। 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, শনিবার রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে ইয়াবার চালান পাচার হওয়া খবর পেয়ে বিশেষ টহল দল নাফনদী ও স্থলে সর্তক অবস্থানে থাকে। কিছুক্ষণ পর নাফ নদীর লাল দ্বীপ পয়েন্ট হতে দুইজন ব্যক্তি একটি কাঠের নৌকা নিয়ে বাংলাদেশের জাদিমোরা বরাবর আসতে দেখে তাদের ধাওয়া করা হয়। তখন দুর্বৃত্তরা নৌকাটি ফেলে নদীতে লাফ দিয়ে সাঁতার কেটে ওপারে চলে যায়। পরে নৌকায় নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে দুটি প্লাস্টিকের বস্তায় ভরা ইয়াবা উদ্ধার করা হয়। ওই ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

আরও পড়ুন: সরকারি গাড়িতে মাদক পরিবহনে রাজশাহী জেলা পরিষদ সিইও কারাগারে

জব্দ করা ইয়াবা পরে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। 

ইত্তেফাক/এসি