স্পোর্টস রিপোর্টার
গতকাল হকি স্টেডিয়ামে ওয়ালটন বিজয় দিবস হকি শুরু হয়েছে। এই টুর্নামেন্ট দিয়ে জিমিরা অনেক দিন পর মাঠে ফিরলেন। নৌবাহিনী ৭-২ গোলে নতুন দল পুলিশকে হারিয়েছে। পুলিশ কিছুটা প্রতিরোধ করলেও ঠেকানোর শক্তি ছিল না। কারণ নৌবাহিনীতে জাতীয় হকি দলের প্রায় ডজনখানেক খেলোয়াড় রয়েছেন। তাদের শক্তির বিপক্ষে লড়াই করা কঠিন। শিতুল, কৃষ্ণ কুমার, অসীম গোপ, রোমান, ইমরান, খোরশেদদের কাছে দাঁড়াতে পারেনি পুলিশ।
জাতীয় দলের খেলোয়াড়রা অনেক দিন ধরে খেলার বাইরে। তাদের জন্য এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ। কারণ মার্চে আন্তর্জাতিক হকিতে খেলতে হবে। গতকাল বিকালে উদ্বোধনী ম্যাচে বিমানবাহিনী ৫-২ গোলে সোনালী ব্যাংকে হারায়।
