একটা সময় ক্রিস্টাল প্যালেসকে বলা হতো লিভারপুলের ‘বগি’ দল। সেই মিথ্যাকে এ বছর একেবারেই ভেঙেচুরে দিল য়ুর্গেন ক্লপের শিষ্যরা। প্যালেসের সঙ্গে বছরের প্রথম ম্যাচে ৫-০ গোলে জিতার পর এবার প্যালেসের ঘরের মাঠে গিয়ে সাত গোল দিয়ে আসল সাদিও মানেরা। সেলহার্স্ট পার্কে ৭-০ গোলের এই জয়ে লিগে পাঁচ ম্যাচ পর প্রতিপক্ষ মাঠে জয় পেল লিভারপুল। ২ মিনিটেই তাকুমি মিনামিনোর গোলে এগিয়ে যায় লিভারপুল। এরপর গোলের খাতায় নাম লিখান সাদিও মানে ও রবার্তো ফিরমিনো। প্রথমার্ধে ‘ফ্রন্ট থ্রি’র তিন জনকেই গোল করতে দেখে যেন তর সইছিল না বেঞ্চে বসে থাকা মোহামেদ সালাহর। ৫৭ মিনিটে বদলি হিসেবে নেমে তিনিও করলেন দুই গোল, সাহায্য করলেন একটিতে। এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রাখছে লিভারপুল।
