রেনাটা লিমিটেডের ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. সারওয়ার আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কায়সার কবির, পরিচালক জাহিদা ফিজ্জা কবির, সাজেদা ফারিছা কবির, মৃদুল চৌধুরী, তানিয়া তাজিন করিম, নেহাল আহমেদ, ইজাজ আহম্মদ, কোম্পানি সচিব মো. জোবায়ের আলম, শেয়ারহোল্ডার এবং কোম্পনির ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৯-২০ সালে রেনাটার মোট বিক্রয় ও নিট মুনাফা উভয়ের প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ এবং ৮ দশমিক ৭ শতাংশ। ২০১৯-২০ সাল শেষে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়ায় ৪৬ দশমিক ৬২ টাকা। ৪৭তম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ হিসেবে ১৩০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার অনুমোদন করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি
