কুষ্টিয়ায় বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর মামলায় গ্রেফতার যুবলীগ সভাপতি আনিসুর রহমান আনিসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় কুমারখালী উপজেলা যুবলীগের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস নোটে এ তথ্য নিশ্চিত করা হয়।
আরো পড়ুন: সরকারি গাড়িতে মাদক পরিবহনে রাজশাহী জেলা পরিষদ সিইও কারাগারে
জানা যায়, সভার সিদ্ধান্ত মোতাবেক রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসকে দল থেকে বহিষ্কার করা হয়।
ইত্তেফাক/এসি
