আঙিনায় চাদর বুননে ব্যস্ত পাহাড়ি নারীরা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:০৬

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাইয়ে শীত মৌসুমে নিজ আঙিনায় বসে চাদর তৈরিতে ব্যস্ত সময় পার করছেন অনেক পাহাড়ি নারী। কামিলাছড়ি এলাকায় বসবাসকারী কয়েকটি উপজাতি পরিবারে দেখা গেছে, ঘরের আঙিনায় বসে নারীরা চাদর বুনে থাকেন। উল দিয়ে একটি শীতের চাদর বানাতে সর্বোচ্চ ১৫ দিন সময় লাগে। তবে সাধারণত কেউ এই চাদর বিক্রি করেন না। নিজেদের জন্যই চাদর বুনে থাকেন। সদর উপজেলার মাহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার বলেন, এসব চাদর নারীরা নিজেদের জন্যই বুনে থাকেন। তবে বুনন করা চাদর বিক্রি করতে পারলে তারা আর্থিকভাবে লাভবান হতেন।