দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা
দশমিনা উপজেলার দশমিনা ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর ও পশ্চিম লক্ষ্মীপুর—দুই গ্রামের সংযোগ রক্ষাকারী সেতুটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পূর্ব লক্ষ্মীপুর গ্রামের ইউপি সদস্য আবদুর রব আকন জানান, প্রায় এক যুগ ধরে এলজিইডির আওতাধীন সেতুটির মাঝখানে রড বেরিয়ে যাওয়াসহ অ্যাপ্রোচ সড়ক নষ্ট হয়ে গেছে। চলাচল করা যাচ্ছে না। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানানো হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবল মাহম্মুদ লিটন জানান, বিষয়টি মাসিক উন্নয়ন সমন্বয় সভায় তুলে ধরা হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন জানান, কয়েকটি ব্রিজের অ্যাপ্রোচ সড়কসহ সংস্কার ও পুনর্নির্মাণ করার প্রস্তাব করা হবে।
