বেলকুচিতে তিন মেয়র প্রার্থীসহ ৬৯ জনের মনোনয়ন ফরম উত্তোলন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:০৮

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা

বেলকুচি পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে শনিবার পর্যন্ত তিন জন মেয়র প্রার্থীসহ ৬৯ জন মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। এর মধ্যে সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৫০ জন। মেয়র পদে প্রার্থীরা হলেন, আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র বেগম আশানুর বিশ্বাস ও উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক সাজ্জাদুল হক রেজা এবং বিএনপির প্রার্থী হাজি আলতাব হোসেন প্রামাণিক।

বেলকুচি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আশরাফুল হক জানান, আগামী ১৬ জানুয়ারি পৌর নির্বাচন উপলক্ষ্যে গত ৬ ডিসেম্বর থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে এবং ২০ ডিসেম্বর পর্যন্ত ফরম বিতরণ ও জমা নেওয়া হবে। এ পর্যন্ত আমাদের কাছ থেকে তিন মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৬ ও সাধারণ কাউন্সিলর ৫০ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।