চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার পল্লিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক মানসিক রোগীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ফৈলজানা ইউনিয়নের নেংড়ী বিলে একটি পাইকর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঐ ব্যক্তির লাশ পাওয়া যায়। নিহত ব্যক্তি হলো উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ি গ্রামের তয়জাল সরদারের ছেলে মাবুল সরদার (৪০)। বাড়ির লোকজন জানান, মাবুল মানসিক রোগী ছিল।
থানার ওসি আমিনুল ইসলাম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
