নাটোর প্রতিনিধি
নাটোরে ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে চার গাছির এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে নাটোর সদর উপজেলার কৈগাড়ি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রনী খাতুন। দণ্ডিত চার গাছি হলেন—রাজশাহীর বাঘা উপজেলা এলাকার মনোয়ার হোসেন, কাজেম উদ্দিন, জালাল উদ্দিন এবং রকিবুল হাসান। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রনী খাতুন বলেন, অভিযুক্তদের স্বীকারোক্তিমূলক জবানবন্দীর ভিত্তিতে বিনাশ্রমে এক মাস করে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে।
