বরিশালে ছাদবাগানিদের মাঝে চারা বিবরণ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:১৭

বরিশাল অফিস

বরিশালের ছাদবাগানিদের মধ্যে যশোর অঞ্চলে উত্পাদিত উন্নত জাতের আখ এবং ভিয়েতনামি জাতের উন্নতমানের ড্রাগন চারা বিতরণ করা হয়েছে। ‘সবুজ কৃষি বরিশাল’ নামে একটি সংগঠনের ব্যানারে গতকাল শনিবার নগরীর পলিটেকনিক রোডে মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলমের ছাদবাগানে চারা বিতরণ করা হয়। মো. খাইরুল আলম এই চারা বিতরণে পৃষ্ঠপোষকতা করেন।

অনুষ্ঠানে নগরীর ৪০ জন ছাদবাগানির মধ্যে যশোর অঞ্চলে উত্পাদিত চিনি তৈরির উন্নতমানের আখ, ভিয়েতনামি স্বপরাগায়ন জাতের ড্রাগন চারা এবং উন্নতমানের টম্যাটোর বিজ বিতরণ করা হয়।

এ সময় ‘সবুজ কৃষি বরিশালের’ প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান, ছাদবাগানি শের-ই বাংলা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাইনুল ইসলাম হাসিব, মেট্রোপলিটন কৃষি কর্মকর্তা কৃষিবিদ রকিবুল ইসলাম ও জাগুয়া কলেজের শিক্ষক নাসরিন সিরাজী উপস্থিত ছিলেন। ছাদবাগানে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণের আয়োজন করায় অন্যরা ছাদবাগানে উত্সাহিত হবে বলে জানান সবুজ কৃষি বরিশালের প্রতিষ্ঠাতা মো. বরকত হাসান।