স্বাধীনতাবিরোধী অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে —শ ম রেজাউল করিম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২২:১৮

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা

মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের প্রতীক। তার নেতৃত্বে আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ, একটি পতাকা, একটি জাতি সত্ত্বা। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে নস্যাত্ করতে একাত্তরের পরাজিত শক্তি ও ১৯৭৫ সালের খুনিদের প্রেত্মাতারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে।

মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে স্বাধীনতাবিরোধী অপশক্তিকে কঠোর হস্তে দমন করা হবে। নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে। শনিবার পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত বীর মুক্তিযোদ্ধা              ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ-কাউখালী সার্কেল) মো. রিয়াজ হোসেন,                 জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ প্রমুখ। পরে মন্ত্রী  প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শীতবস্ত্র শীতার্ত মানুষের মধ্যে  বিতরণ করেন।