কালিয়াকৈরে অবৈধ কয়লার কারখানা উজাড় বনাঞ্চল, পরিবেশ দূষণ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২০, ২৩:৪৮

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে অবৈধভাবে গড়ে ওঠা কয়লার কারখানায় সরকারি বনের কাঠ পোড়ানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে উজাড় হচ্ছে বনাঞ্চল, দূষিত হচ্ছে পরিবেশ। উপজেলার জাঙ্গালিয়াপাড়া ব্রিজ সংলগ্ন বেলাবহ এলাকায় অবৈধভাবে দুইটি কয়লার কারখানা গড়ে উঠেছে। স্থানীয় অসাধু ব্যবসায়ীরা চুল্লি বসিয়ে চোরাই পথে সংগৃহীত সরকারি বনের গজারিসহ বিভিন্ন কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছে। ঘনবসতিপূর্ণ এলাকায় নির্মিত এসব কয়লার কারখানার বিষাক্ত ধোঁয়ায় একদিকে দূষিত হচ্ছে পরিবেশ,  অপরদিকে উজাড় হচ্ছে বনাঞ্চল। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, অবৈধ  কয়লার কারখানা বন্ধে খুব দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।